সুস্থ জীবনের জন্য পুষ্টিকর খাবার, সুন্দর আগামীর প্রত্যাশা!
গত ১১ অক্টোবর ২০২৬ তারিখে টিএমএসএস নার্সিং ইনস্টিটিউট, ঢাকায় ৫ম ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে ফুড ফেয়ার–২০২৬ অনুষ্ঠিত হয়।
এই আয়োজনে শিক্ষার্থীরা বিভিন্ন পুষ্টিগুণসম্পন্ন খাবার, প্রোটিন, ভিটামিন ও মিনারেলসমৃদ্ধ খাদ্য উপস্থাপনের মাধ্যমে সুষম খাদ্যাভ্যাস এবং পুষ্টির গুরুত্ব তুলে ধরে। আকর্ষণীয় স্টল, বাহারি খাবারের পরিবেশনা ও সৃজনশীল উপস্থাপনায় পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও শিক্ষণীয়।
এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা, সৃজনশীলতা, দলগত কাজ এবং পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, প্রশাসনিক কর্মকতা এবং শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। পাশাপাশি এই সুন্দর আয়োজন সফল করতে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
পুষ্টিকর খাবার গ্রহণ করি, সুস্থ জীবন গড়ে তুলি।
TMSS Nursing Institute, Dhaka
শিক্ষা, দক্ষতা ও মানবসেবায় অঙ্গীকারবদ্ধ।
#TMSSNursingInstitute#FoodFair2026#ফুডফেয়ার২০২৬#পুষ্টি_সচেতনতা#সুষম_খাদ্য#নার্সিং_শিক্ষা#HealthyFoodHealthyLife
See less