গত ০৫ নভেম্বর ২০২৬ তারিখে TMSS Nursing Institute, Dhaka-তে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ৭ম ব্যাচের Capping Ceremony এবং ৬ষ্ঠ ব্যাচের Belt Change Ceremony। ৭ম ব্যাচের Capping Ceremony: নবীন শিক্ষার্থীদের নার্সিং পেশার মহান দায়িত্ব, মানবসেবা ও পেশাগত নৈতিকতার পথে আনুষ্ঠানিক যাত্রার সূচনা। ৬ষ্ঠ ব্যাচের Belt Change Ceremony: শিক্ষার্থীদের অগ্রযাত্রা, দায়িত্ববোধ, অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার নতুন ধাপে পদার্পণের এক গৌরবময় মুহূর্ত। অনুষ্ঠানে উপস্থিত প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক সহযোগিতায় আয়োজনটি হয়ে ওঠে স্মরণীয়। আমাদের প্রত্যাশা, প্রতিটি শিক্ষার্থী মানবিক মূল্যবোধ, দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে নিজেদের গড়ে তুলে দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সকল শিক্ষার্থীর জন্য রইল আন্তরিক শুভকামনা। তোমাদের আগামীর পথচলা হোক সাফল্যমণ্ডিত ও মানবসেবায় আলোকিত। TMSS Nursing Institute, Dhaka Paribagh, Shahbagh, Dhaka-1000